ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আবারও মামুনুলকে ১৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ। চলতি বছরের মার্চে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা পৃথক দুই মামলায় এ রিমান্ড আবেদন করা হয়েছে।


মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে এই রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।


এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

ads
ads
ads

Our Facebook Page

↑